বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেলশুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহীতে আগমন উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাঁকে শাহ মখদুম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বিজ্ঞাপন

এ সময় রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সফরসূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকাল ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য” শীর্ষক আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পড়ুন:মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন