কিশোরগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ সদর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে শহরের হারুয়া মোড় এলাকায় স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও দলীয় অনুপ্রবেশকারীদের সমন্বয়ে ৫ নং ওয়ার্ডের এই কমিটি গঠন করা হয়েছে, যা দলের আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে বেইমানির শামিল। অবিলম্বে এই বিতর্কিত কমিটি ভেঙে দিয়ে বিগত দিনে রাজপথে আন্দোলন-সংগ্রামে লড়াকু ও পরীক্ষিত ত্যাগী বিএনপির নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা দলের দুর্দিনে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, অথচ কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতি দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হোসাইন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. করিম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম বিল্লাল, সদর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা রিকশা-ভ্যান ও অটোচালক দলের সদস্য সচিব মো. আলমগীর ভূঁইয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সেলিম মিয়া, ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. জুয়েল মিয়া, পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন:মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন