বিজ্ঞাপন

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে প্রতিযোগিতায় জবির সাফল্য

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছেন। জুডো প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করে ছাত্র ও ছাত্রী উভয় গ্রুপে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। একইসঙ্গে আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল ছাত্র গ্রুপে রানার-আপ হয়।

জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেন দীপু দেওয়ান ও তাশরিফা তাবাসসুম। রৌপ্যপদক অর্জন করেন সাবিনা ইয়াসমিন ও উৎপল। এছাড়া ব্রোঞ্জপদক অর্জন করেন হ্যাপি, তানজিম ও মারুফ (যুগ্ম)।অন্যদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেন জর্জিস ও হামীম। রৌপ্যপদক লাভ করেন দীপু, সাবিনা ও জর্জিস। এছাড়া ব্রোঞ্জপদক অর্জন করেন তাজজিনা, তাবাসসুম, জহির ও তানজিল।

এই সাফল্যের উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুডো ও কারাতে দলের সদস্যর বুধবার (২৯ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে তাঁর অফিসের কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অর্জন অত্যন্ত গর্বের বিষয়। আমি সবসময়ই ক্রীড়া ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় পারদর্শী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি ফিজিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্স বিভাগ খোলার বিষয়েও ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর জুডো ও কারাতে দলের খেলোয়াড়দের প্রশিক্ষণ, অনুশীলন ও খেলার সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম এবং জুডো ও কারাতে দলের ম্যানেজার অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহসহ জুডো ও কারাতে দলের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : জবিতে ‘জুলাই ’২৪-এ সাংবাদিকতা’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন