নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জমা দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর দলটির আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটির পক্ষ থেকে এ হিসাব জমা দেওয়া হয়।
ইসিতে দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালে জামায়াতের ব্যয় আয়ের তুলনায় ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি হয়েছে। বর্তমানে দলটির কাছে নগদ অর্থ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। এছাড়া ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।
এর আগে ২০২৪ সালের হিসাব অনুযায়ী, জামায়াতের আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। ওই বছর দলটির ব্যয় দেখানো হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।
পড়ুন: এনসিপি নেতাদের ওপর হামলা: জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
আর/


