বিজ্ঞাপন

নিয়ামতপুরে আদিবাসী যুবকের রহস্যজনক মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে এক আদিবাসী যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলিপ (২২) ওই গ্রামের শুকরা’র ছেলে।

বিজ্ঞাপন

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ‎তবে অ্যাম্বুলেন্সে তোলার সময়ই দিলিপের মৃত্যু হয়।

‎এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পড়ুন : পরিবর্তনের কথা বললেই এ দেশে প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন