টাঙ্গাইলের মধুপুরের বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৭ জন জন আহত হয়৷ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ঢাকা থেকে ছেড়া আসা ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জের দিকে যাচ্ছিলো৷ এসময় বাসটি মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনালেই শিশুসহ ৩ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৬-১৭ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী বলেন, খবর পেয়ে নিহতদের উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করি৷
মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
পড়ুন : অপপ্রচারের প্রতিবাদে মারিয়ার সাবেক মেম্বার সাহাবুদ্দিনের সংবাদ সম্মেলন


