রাজধানীর তেজগাঁওয়ে হর্কাস মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে উদ্যোক্তা নিবন্ধন-পূর্ব প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমিতির সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
সন্ধ্যায় সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সমবায় তেজগাঁও থানা অফিসার হাসান রকি, হর্কাস মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবু তাহের করাইশী এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন টুটুল। এ ছাড়া সমিতির অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পড়ুন: দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ২২১৬ টাকা
আর/


