বিজ্ঞাপন

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের নেতৃত্বে সাকিব

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার এশিয়ান লিজেন্ডস লিগে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সকে নেতৃত্ব দেবেন সাকিব। দলে আরও রয়েছেন অলক কাপালি, তুষার ইমরান, ধীমান ঘোষ, সাকলাইন সজীব, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলীর মতো জাতীয় দলের হয়ে খেলা অভিজ্ঞ ক্রিকেটার।

এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স। গত ৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

টুর্নামেন্টে অংশ নেবেন এশিয়ার বিভিন্ন দেশের সাবেক ও তারকা ক্রিকেটাররাও। পাকিস্তানের হয়ে খেলবেন ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার দলে থাকবেন কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা। ভারতের প্রতিনিধিত্ব করবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও হরভজন সিং। অন্যদিকে আফগানিস্তানের হয়ে মাঠে নামবেন হজরতউল্লাহ জাজাই ও আসগর আফগান।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার সরকার, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন