বিজ্ঞাপন

আখাউড়ায় হাঁস তাড়ানো নিয়ে হামলা, নারী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামে হাঁস তাড়ানোকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। তাঁর পরিবারের দাবি, হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং চিকিৎসা নিতে হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

লিখিত অভিযোগে রুকন উদ্দিন নামের এক ব্যক্তি জানান, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে তাঁর বাড়ির আঙিনায় প্রতিবেশীদের হাঁস ঢুকে পড়ে। তাঁর মেয়ে শিরীন আক্তার হাঁসগুলো তাড়িয়ে দিলে এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে প্রতিবেশী কাজী এখলাছ, কাজী এমরান, মনির মিয়া ও সজীব দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে শিরীন আক্তার গুরুতর আহত হন। পরিবারের দাবি, তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয় এবং সেখানে ১৩টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তাঁর হাত, পাঁজর ও পায়ে আঘাত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় শিরীন আক্তারের শ্লীলতাহানির পাশাপাশি তাঁর গলায় থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় তাঁকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ি পুনঃনির্মাণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন