ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেন। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁরা রাজধানীর আদাবর থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।
তিনি আরও বলেন, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
সা/


