বিজ্ঞাপন

পুকুরের মাছ রক্ষা করতে গিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দরপুর এলাকায় পুকুরের মাছ রক্ষা করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার দাগনভূঞায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বিবি আমেনা অসুস্থ থাকায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বামী আবদুর রাজ্জাক এবং ছেলে মীর হোসেন।

তারা অভিযোগ করেন, গত ৩০ জুলাই বিকেলে সারাদিনের বৃষ্টিতে তাদের মালিকানাধীন পুকুরের মাছ বেরিয়ে যেতে থাকলে মীর হোসেন পুকুরপাড়ে জাল দিয়ে মাছ রক্ষার চেষ্টা করেন। এ সময় পূর্বের জমি-সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা জাল কেটে ফেলে। এর প্রতিবাদ করলে জাকের হোসেন, খোকন, আবদুর রহমান, পপি, শিউলি ও শিল্পীসহ অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, হামলায় মীর হোসেন, আবদুর রাজ্জাক ও বিবি আমেনা গুরুতর আহত হন। তাদের মধ্যে কয়েকজনের হাত ভেঙে যায় এবং ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, হামলার সময় বিবি আমেনার গলায় থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তরা ভবিষ্যতে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে দাবি করা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না : শরীয়তপুরে স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন