বিজ্ঞাপন

বিএনপি সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না : শরীয়তপুরে স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিকভাবে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ওষুধ সরবরাহ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে অনিয়ম বা গাফিলতির কোনো সুযোগ নেই। অনিয়ম অব্যাহত থাকলে টার্মিনেশন কিংবা সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জনসেবার মান বাড়াতে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এসময় তিনি আরও বলেন “এই সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না। জুলাই অভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শন শেষে হাসপাতালের সামনে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া অফিস চলাকালীন সময়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে ডাঃশারমিন জাহান সুমা ও ডাঃ রাসেলকে শোকজ করার নির্দেশ দেন স্বাস্থ্য উপদেষ্টা।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। জেলা সিভিল সার্জন রেহানউদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সিদ্দিকসহ অনেকে।

বিজ্ঞাপন

পড়ুন : কাশিমপুরে গাছ কেটে রাহাজানির শঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন