জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার চন্দ্রা এলাকার জোড়া পাম্প থেকে মিছিলটি শুরু হয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার সেক্রেটারি শফিউদ্দিন। সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা জামায়াতের আমির ডা. মুজাহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন কালিয়াকৈর পৌর জামায়াতের সেক্রেটারি ইমতিয়াজ হোসেন।
এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিলে প্রায় ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
পড়ুন : সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল


