বিজ্ঞাপন

বিএনপির মধ্যে ফ্যাসিস্টদের ফটোকপি দেখতে পাচ্ছি: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ‘সাড়ে ১৭ বছর আমরা যেমন জুলুমের শিকার হয়েছি, আপনারাও হয়েছেন। রক্তভেজা আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন। কিন্তু সেই স্মৃতি দ্রুত ভুলে গিয়ে তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, তার হুবহু ফটোকপি এখন আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।’

বিজ্ঞাপন

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন তো একটি হয়নি, দুটি হয়েছে। শপথও দুটি নেওয়ার কথা ছিল। আমরা শপথ নিয়েছি, কিন্তু আপনারা নিলেন না কেন? আপনারাই তো বলেছিলেন, গণভোটে “হ্যাঁ” বলবেন। জনগণ “হ্যাঁ” বলেছে। ৭০ শতাংশ মানুষ “হ্যাঁ” বলার পরও জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন?’

তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দুটি মৌলিক কারণ ছিল—একটি বৈষম্য, অন্যটি জনগণের ভোটের প্রতি অসম্মান।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘জাতির ওপর যে জুলুমের পাহাড় নেমে এসেছিল, সেই পরিস্থিতি কীভাবে তৈরি হয়েছিল, তা একবার ভেবে দেখুন। সাড়ে ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে তৎকালীন সরকারের বিরোধী রাজনৈতিক দল, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগণ কী পরিস্থিতির মধ্যে ছিলেন, সেটিও স্মরণ করুন।’

তিনি আরও বলেন, ‘আপনারা নিজেরাই বলেছেন, আপনাদের সময় কেটেছে পাটক্ষেতে, ধানক্ষেতে। এখন ফ্যাসিস্টদের কোন কাজটি আপনারা বাদ দিয়েছেন, আর কোনটির পরিবর্তন করেছেন? তারা যেমন বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারাও ইতোমধ্যে সেই পথেই হাঁটছেন।’

পড়ুন: দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন