বিজ্ঞাপন

মিরসরাইয়ে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও ভারতীয় তৈরি মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযানে বোরহান উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের সেমি-অটোমেটিক ৭.৬২ বিদেশি পিস্তল, একটি সিলভার রঙের ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, একটি কাঠের বাটযুক্ত লম্বা ছোরা, একটি লাল কসটেপ মোড়ানো কাঠের বাটযুক্ত ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং ভারতীয় তৈরি দুটি স্কপ সিরাপ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে বোরহান উদ্দিন (৩৪) ও তার সহযোগী রহিম উল্লাহ রনি (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বোরহান উদ্দিন উপজেলার ৮ নম্বর ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বিসমিল্লাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।

অপর গ্রেপ্তারকৃত রহিম উল্লাহ রনি উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া (সরকার তালুক) এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে। তার বিরুদ্ধেও বিভিন্ন আইনে ৫টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করে প্রয়োজনীয় আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এসব অস্ত্র ও মাদক কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় সন্ত্রাস, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন