ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে একটি দল কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কালামপুর এলাকার বাসিন্দা মো. মাসুদ রানা (২৩)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। গ্রেপ্তার মাসুদ রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন : সৌদি আরবকে পারমাণবিক চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
সা/


