বিজ্ঞাপন

গত নির্বাচনে ৭০ ভাগ মানুষ গনভোটের পক্ষে রায় দিয়েছে : রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, গত নির্বাচনে ৭০ ভাগ মানুষ গনভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোড়ে, গায়ের জোড়ে, বিরোধীদলের আপত্তি থাকার পরেও গনভোটের রায় বাতিল করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই।

তিনি আরও বলেন, যারা গনভোট মানে না, তারা কি জুলাই বিপ্লবকে মানে? যারা গনেভোট মানে না তারা কি জুলাই বিপ্লবকে স্বীকার করে? যদি স্বীকার করতো তাহলে গনভোট বাতিল করতো না।

রবিবার (২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াত আয়োজিত গনমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান এমপি আরও বলেন, বিএনপি সব কিছুতেই দলীয় করন করছে সকল বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ, সিটি করপোরেশন, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ বিএনপি’র ৩১ দফায় বলা আছে সকল ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন।

সমাবেশ শেষে উল্লাপাড়া পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গনমিছিল শুরু হয়। শহরের গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি শ্যামলিপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

গণমিছিল পূর্ববর্তী সমাবেশে উল্লাপাড়া উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া পৌর জামায়াতের আমীর আব্দুল করিম প্রমূখ।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে স্কুল ফিডিংয়ের গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন