বিজ্ঞাপন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারে, যা ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের সমান।

বিজ্ঞাপন

এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৬৫১ দশমিক ৯৭ মিলিয়ন বা ৩১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এসব তথ্য জানিয়েছেন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় হয়েছিল ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলার। সে হিসাবে জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দুই দিনে অর্থাৎ ৩০ ও ৩১ জুলাই প্রবাসী বাংলাদেশিরা ১৫২ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। মাসের মোট প্রবাসী আয় বৃদ্ধিতে এই প্রবাহ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পড়ুন : হঠাৎ করেই বেড়ে গেছে ডলারের দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন