বিজ্ঞাপন

কেরানীগঞ্জে ক্যামিক্যাল কারখানার আড়ালে ইয়াবা তৈরীর কারখানা

ঢাকার কেরানীগঞ্জে নাছির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানার আড়ালে দীর্ঘ দশ বছর ধরে চলছিলো ইয়াবা তৈরীর কারখানা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ঐ কারখানাটিতে অভিযান চালিয়ে ২ জনকে হাতে নাতে গ্রেপ্তার করে র‌্যাব-২। এসময় কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির দুটি মেশিন, ১৭ কেজি কাঁচামাল, ৩১ হাজার ২৭২টি ইয়াবা। এবং এ চক্রের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠু এবং অন্যজন ইয়াবা তৈরির কেমিস্ট ও ডিলার মোঃ নাছির।

বিজ্ঞাপন

র‌্যাব-২ এর অধিনায়ক নাইমুল হাসান এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থেকে ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের সাবান ফ্যাক্টরি এলাকা মদিনা টাওয়ারের দ্বিতীয় তলায় নাছির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কেমিস্ট ও ডিলার মোঃ নাছিরকে গ্রেপ্তার করি। পৃথক দুটি অভিযানে ইয়াবা তৈরির দুটি মেশিন, ১৭ কেজি কাঁচামাল, ৩১ হাজার ২৭২টি ইয়াবা উদ্ধার করা হয়।

পড়ুন : অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন