বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বারুপুর গ্রামের বারুপুর কেদ্রীয় জামে মসজিদের সামনে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী জেলার পবা থানার বড়গাছি কারিগর পাড়া গ্রামের মৃত ইবরাহীম ছেলে মো. রবিউল ইসলাম (৪৬), একই মৃত বয়েনউদ্দীনের ছেলে ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাদলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে জয়দল (৫৫) ও সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের মৃত মিয়াউল্লাহ ব্যাপারীর ছেলে মোঃ আসলাম ব্যাপারী (২৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, সোমবার দিবাগত রাতে এনায়েতপুর থানার বারুপুর গ্রামের বারুপুর কেদ্রীয় জামে মসজিদের সামনে কাচা রাস্তার উপর র‌্যাব-১২ অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এনায়েতপুর থানা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন : ৩ আগস্টের সেই ‘১ দফা’: যে ঘোষণায় এক হয়েছিল গোটা দেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন