টাঙ্গাইলের ঘাটাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী এবং সর্বোচ্চ সংখ্যক জামাতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাবিলুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আইন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান, শাহজাহান আলী, আব্দুল মোমেন, জাহিদুল ইসলাম, সোহরাব আলী, সহকারী শিক্ষক মোছা. মাহবুবা মৌসুমী, সাবিলুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আরেফ বিন আসাদ এবং ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ মো. রাফি।
অনুষ্ঠানে মোট ১৩ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও বিভিন্ন ইসলামি বই তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সুশৃঙ্খল জীবন গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন : বন্দরে বলাৎকার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে জিডি


