বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জে বাসের চাপায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় আশা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জসিম উদ্দিন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত জসিম উদ্দিন মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

পড়ুন:জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন