বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক এবং দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত হকি কোচ জাইলস বোনেট (Giles Bonnet) আজ আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছেন। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সপাদক আরিফুল হক প্রিন্স ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন।
অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ ২০২৬- এর প্রস্তুতি ক্যাম্প এবং মূল টুর্নামেন্ট পর্যন্ত তিনি বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ পুরুষ হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
আন্তর্জাতিক হকিতে তিন দশকেরও বেশি সময় ধরে কোচিং করানোর অভিজ্ঞতাসম্পন্ন বোনেট এর আগে বেলজিয়াম পুরুষ হকি দলের প্রধান কোচ (২০০১-২০০৭) এবং বেইজিং অলিম্পিকে রৌপ্যজয়ী চীন দলের কৌশলগত উপদেষ্টা (Strategic Advisor) হিসেবে কাজ করেছেন। এই অভিজ্ঞ কোচের অধীনে বাংলাদেশ জুনিয়র দল এশিয়া কাপে দারুণ সাফল্য পাবে বলে ফেডারেশন আশাবাদ ব্যক্ত করেছে।
পড়ুন : চার বছর পর টেনিস কোর্টে একসঙ্গে ভেনাস-সেরেনা উইলিয়ামস


