বিজ্ঞাপন

শিক্ষার্থীদের তিন কলেজের সংঘর্ষে কেউ নিহত হয়নি: ডিএমপি

রাজধানীতে শিক্ষার্থীদের তিন কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষর করা এ বিজ্ঞপ্তিতে নিহতের অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

শিক্ষার্থীদের তিন কলেজের সংঘর্ষে কেউ নিহত হয়নি: ডিএমপি

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘পরিস্থিতি ভিন্নখাতে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।’

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের কারনে প্রায় তাদের মধ্যে ২৫ জন আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লিখিত ঘটনায় দুজন নিহত হয়েছে মর্মে অনেকেই অপপ্রচার চালাচ্ছে, যা মোটেই সঠিক নয়। সংশ্লিষ্ট সবাইকে এরূপ অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এনএ/

আরও পড়ুন: মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর
দেখুন: গাজীপুরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অ*গ্নি*সংযোগ 
মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর
মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন