বিজ্ঞাপন

দোহারে বৃদ্ধাকে আওয়ামী লীগ নেতা বানিয়ে হয়রানির চেষ্টার অভিযোগ

আওয়ামী লীগ না করেও আওয়ামী লীগের একটি কমিটিতে নামের মিল থাকায় ওই দলের নেতা বানিয়ে এক হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল মান্নান। বৃহস্পতিবার সকালে ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় এক সংবাদ সম্মেলনের তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

মান্নান বলেন, আমার বয়স ৭০ এর উপরে আমাকে এইধরনের হয়রানি করায় আমি কয়েকবার অসুস্থ হয়ে পরেছিলাম। কিভাবে হয়রানি করা হচ্ছে জানতে চাইলে, তিনি বলেন, আমার কাছে কিছু লোকজন টাকা দাবি করছেন, তারা বলছেন টাকা দিলে পুলিশ আর হয়রানি করবে না। কিন্তু আমি এখন পর্যন্ত কাউকে টাকা দেয়নি, কারণ আমি তো আওয়ামী লীগ করি নাই।

এসময় আব্দুল মান্নান নিজের নিরাপত্তা চেয়ে স্থানীয় এমপি খন্দকার আবু আশফাকের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় লোকজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন:গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতেসিরাজগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন