বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ্ আল নোমান (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান একই উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে পিচ্ছিল সড়কে দ্রুত গতির একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন।

পুলিশ জানায়, নিহত নোমান কুষ্টিয়া থেকে কুমারখালীর দিকে ফিরছিলেন। পথে নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিতে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এতে তিনি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, নোমান নামে একজনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রিশালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন