বিজ্ঞাপন

আগস্টের ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০২ মিলিয়ন ডলার

চলতি আগস্টের প্রথম ৫ দিনে দেশে ৬০ কোটি ২০ লাখ (৬০২ মিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৩ হাজার ৪৪০ কোটি টাকা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ৫ দিনে দেশে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৪ ও ৫ আগস্টেই দেশে ১৯৬ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের আগস্টের প্রথম ৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৮ মিলিয়ন ডলার। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৩ শতাংশ।

এর আগে সদ্য বিদায়ী জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে প্রায় ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

বিজ্ঞাপন

পড়ুন : স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন