বিজ্ঞাপন

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু ধরনের অস্ত্রের মজুত সরবরাহে চাপ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। আমি মনে করি না তারা আর খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে।”

এর আগে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের বৈশ্বিক মজুতে থাকা উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করেছে।

অস্ত্রের মজুত নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমাদের এমন কিছু ধরনের গোলাবারুদ আছে, যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং যার সরবরাহ কার্যত সীমাহীন।” তবে তিনি জানান, কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কম।

এ ছাড়া ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প নতুন উৎপাদন কারখানা নির্মাণ করছে। এর মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের নতুন স্থাপনাও রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

পড়ুন: শিশু নিরাপত্তা ইস্যুতে মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন