বিজ্ঞাপন

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাথি, অভিযুক্তের বদলে ভুক্তভোগী দুই ছাত্রীকেই টিসি!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলড্রেস পরা এক স্কুলছাত্রীকে পেছন থেকে পরপর দুইবার লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, প্রায় এক মাস আগে শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়েতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে এক কিশোর লাথি মারে। পরে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে অভিযোগ রয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ওই দুই স্কুলছাত্রীকেই টিসি (ছাড়পত্র) দিয়ে দিয়েছে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ।

ভুক্তভোগী পরিবারের দাবি, স্কুল চলাকালে বাইরে ঘোরাফেরা করার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাদের প্রশ্ন—হয়রানির শিকার ছাত্রীদেরই কেন স্কুল ছাড়তে হবে?

এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে ভুক্তভোগী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

পড়ুন : বাঁশখালীতে ঘরহারা ১০০ পরিবারকে ঘর দেবে প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন