বিজ্ঞাপন

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় হুমকি, ৪ ঘন্টা ধরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়েবালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ‎শনিবার সকালে সাড়ে ১০টা থেকে বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে বেলা আড়াইটার দিকে প্রশাসন ও সংরক্ষিত আসনের এমপির আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধরা। এতে প্রায় ৪ ঘণ্টা ধরে বন্ধ থাকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল।

বিজ্ঞাপন

‎অবরোধের কারণে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড থেকে বেড়তলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় মানুষ।

‎স্থানীয়রা জানান, এর আগে গত বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। ‎মানববন্ধনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী উপস্থিত হয়ে এই বালুমহাল দমনে তাদের আশ্বাস প্রদান করা হলেও গতকাল রাতে মানববন্ধনে উপস্থিত আন্দোলনকারীদের উপর হামলা ও হুমকি দেন বলে দাবী করেন বিক্ষুদ্ধরা।

‎ঘটনাস্থলে আশুগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীরা অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবী জানান। পরে প্রশাসন ও সংরক্ষিত নারী আসনের এমপি নাদিয়া পাঠান পাপনের আশ্বাসে বেলা আড়াইটার দিকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সড়ক অবরোধ করে। পরে বিক্ষোভকারিদের সাথে কথা বলে প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা অবরোধ প্রত্যাহার করেছেন।

পড়ুন:সোমবার এসএসসি ও সমমানের ফল, মোবাইলে জানবেন যেভাবে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন