বিজ্ঞাপন

মেহেরপুরে পৃথক ঘটনায় সাপের কামড়ে আহত ৩

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক তিনটি গ্রামে সাপের কামড়ে তিনজন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সন্ধা ৬ টা থেকে সাড়ে ৮টা রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ভাটপাড়া গ্রামের রাহিল উদ্দিনের মেয়ে জাহানারা খাতুন (৬২), একই গ্রামের মোরশেদ আলীর ছেলে কারিমুল হাসান চান্দু (৪২) এবং চৌগাছা বাগানপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আল-আমিন হোসেন (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধা ৬টার দিকে বাড়িতে কাজ করার সময় জাহানারা খাতুনকে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানের ক্ষেতে কাজ করার সময় কারিমুল হাসান চান্দুকে সাপে কামড় দেয়। একই দিন রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে আল-আমিন হোসেনও সাপের কামড়ে আহত হন। পরে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল রানা জানান, সাপের কামড়ে আহত তিনজনের রক্ত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তাদের পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের ৩ জন আহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন