বিজ্ঞাপন

আমরা বৈষম্যহীন একটি মানবিক দেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলছেন, নদী ভাঙন থেকে সকল মানুষকে উদ্ধার করে সুন্দর একটি দেশ উপহার দিব। সেখানে কোন ধর্ম, মত দেখা হবে না। সকলকে নিয়ে আমরা বৈষম্যহীন একটি মানবিক দেশ করতে চাই। চার বছরের জন্য নদী ভাঙন রোধে প্রায় ৯৬ টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রত্যকটি কাজ বাস্তবায়ন করা হবে।

আজ শনিবার বিকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের কোন ছাড় দেওয়া হবে না। যারা ১৭ বছর বাংলাদেশের মানুষদের উপর অন্যায় ভাবে দমন নিপীড়ন অত্যাচার চালিয়েছে। সাধারন মানুষের ভোটাধিকার হরণ করছে। ২৪শের গণঅভ্যুত্থান মানুষ তার সকল অধিকার ফিরে পেয়েছে। আগামীতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। বর্তমান সরকারে যারা আছি, আমরাও মানুষ। সরকার চালাতে গিয়ে ভূল হবে, সেই ভূলগুলো বিরোধীদল ধরিয়ে দিবে, যা আমরা শুধরে নিব।

বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তুরে ধরে মন্ত্রী বলেন, বিএনপি সরকার ফ্যামিলি, কৃষক কার্ড ইতিমধ্যে দেওয়া শুরু করছে। ফ্যাসিস্টদের ধ্বংস করা সকল সেক্টর গুলো ধীরে ধীরে উন্নয়ন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজ, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস ছালাম,যুবদলের সাধারন সম্পাদক আবু সৈয়দ রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী গাইবান্ধা জেলার সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের ৩ জন আহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন