গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে ৫০ টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৫ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অপরদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের লকডাউন কর্মসূচি থাকলেও সকাল থেকে বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। এদিকে গাজীপুর মহানগর , চন্দ্রা , পল্লীবিদ্যুৎ, ভোগড়া ছয়দানায় কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেখা যায়নি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল ছিলো স্বাভাবিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বেশির ভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শান্তি পূর্ণ পরিবেশে চলছে উৎপাদন কার্যক্রম। তবে শহর ছেড়ে উত্তরে ঢাকা ময়মনসিং মহাসড়কের সালনা, ভবানীপুর, বাঘের বাজার, নতুন বাজার,মাস্টার বাড়ী ও শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানা শ্রমিকরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার কথা বললে বিক্ষিপ্ত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে এতে পরিস্থিতির বিপত্তি ঘটলে পুলিশ কয়েক দফায় সাউন্ড গ্রেনেন্ট ও টিয়ার সেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় শ্রমিকদের।
তবে থেমে থেমে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে চলে আন্দোলনকারীদের বিক্ষোভ। এক পর্যায়ে গাজীপুর সদর উপজেলা থেকে শ্রীপুরের মাওনা পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানচলাচল স্বাভাবিক করতে ও শ্রমিকদের সড়ক ছাড়তে মাইকিং করলেও কোনো কাজ না হওয়ায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সামনে অগ্রসর হলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দাওয়া হয় শ্রমিকদের সাথে পরিস্থিতির নিয়ন্ত্রণে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে প্রায় ৪ ঘন্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী যানচলাচলে ফিরে স্বাভাবিকতা।
পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি জেলায় ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫ টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া গতকাল পর্যন্ত বিভিন্ন কারণে ৫০ টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ শ্রমিকরা বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ভাঙচুর করছে বাহিরের লোকেরা তারা আন্দোলনে ঢুকে সামনে এসে পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছূড়ে যাতে পুলিশ আমাদের উপর চড়াও হয়। তারা আরও যানায় চলমান আন্দোলনে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক শ্রমিক অসন্তোষ নিরসনে কাজ করা শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ মিয়া শিশির বলেন, সকাল থেকে থেমে থেমে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা পিকেটিং করার চেষ্টা করে, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বৃহস্পতিবার গাজীপুরে বিভিন্ন কারণে ৫০টি কারখানা বন্ধ রেখেছে মালিক পক্ষ। এছাড়া ৫ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্যান্য কারখানায় সকাল ৮ টা থেকে উৎপাদন চলছে। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন দায়িত্ব পালন করছেন। বর্তমানে গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ সাড়ে ৪ লাখ টাকার অবৈধ মালামাল আটক


