বিজ্ঞাপন

সিরাজগঞ্জে চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আজাদের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলাভঙ্গ, থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরে জড়িত থাকা এবং চাঁদাবাজিসহ দুটি মামলায় অভিযুক্ত হওয়ায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সকল দলীয় পদ স্থগিত করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই ২০২৬ তারিখে মো. আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। পরবর্তীতে তিনি লিখিত জবাব দাখিল করেন। তবে জেলা বিএনপির মূল্যায়নে তার জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সকল দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. আজাদ হোসেন দলীয় কোনো পদ বা দায়িত্ব পালন করতে পারবেন না।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি: ভাই-ভাতিজাকে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন