১৭/০২/২০২৬, ১৪:০১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৪:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ছাত্রদের ওপর কঠোর হতে চায় না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। আমরা চাই না আগের সরকারের মত ছাত্র ভাইদের কঠোরভাবে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, আমরা কাদের ওপর কঠোর হবো?

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারেন। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সঙ্গে আলোচনা করতে পারে। এক কলেজের সঙ্গে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে, ছাত্ররা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। আমরা অনুরোধ করব ছাত্ররা যেন দাবি নিয়ে রাস্তায় না নেমে আলোচনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাই না কঠোর হতে। কঠোর হলে আপনারাই বলবেন, আমরা আগের সরকারের মত হয়ে গেছি। আমরা চাই না আগের সরকারের মতো ছাত্রদের উপর লিথাল উইপন ব্যবহার করতে। আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।

আরও পড়ুন: পোশাকশিল্প শ্রমিকদের যে ১৮ দাবী মেনে নেওয়া হলো

দেখুন: ভুয়া ও মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | Nagorik TV

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন