বিজ্ঞাপন

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থীর শারীরিক পরিবর্তন, নতুন পরিচয়ে ‘কাবির’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীরচালা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর শারীরিক পরিবর্তনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পরিবারের দাবি, জন্মের সময় কন্যাশিশু হিসেবে নিবন্ধিত ওই শিক্ষার্থীর শরীরে বয়ঃসন্ধিকালে পরিবর্তন দেখা দেওয়ার পর বর্তমানে তিনি ‘কাবির’ নামে পুরুষ পরিচয়ে জীবনযাপন করছেন।

 সম্প্রতি তার জন্মনিবন্ধনও সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, কাবিরের বয়স ১৬ বছর। তিনি কামরাঙ্গীরচালা এলাকার কাউয়ুম দেওয়ানের সন্তান স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, ২০২৫ সাল থেকে কাবিরের শরীরে ধীরে ধীরে কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে পরিবর্তন স্পষ্ট হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা বিষয়টিকে হরমোনজনিত শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছেন বলে পরিবারের দাবি।

কাবিরের মা কনিকা ইসলাম বলেন, “বিয়ের কথা বললে সে সবসময় আপত্তি করত। পরে নিজের শারীরিক সমস্যার কথা আমাদের জানায়। চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর হরমোনজনিত পরিবর্তনের কথা বলা হয়। পরে কয়েক দিন আগে তার নাম পরিবর্তন করে কাবির রাখা হয়েছে।”

কাবির বলেন, “২০২৫ সাল থেকে নিজের শরীরে পরিবর্তন লক্ষ্য করি। আগে নিয়মিত মাসিক হতো, এখন তা বন্ধ হয়ে গেছে। শরীরে ছেলেদের মতো পরিবর্তন হচ্ছে। আমি বিজ্ঞানের শিক্ষার্থী। বিষয়টি নিয়ে পরিবার আমার পাশে রয়েছে।”

ধানসিঁড়ি পাবলিক স্কুলের পরিচালক নুরুল ইসলাম বলেন, “কাবির আমাদের স্কুলের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। আমরা এতদিন তাকে মেয়ে হিসেবেই জানতাম। পরে তার শারীরিক পরিবর্তনের বিষয়টি জানতে পারি। আমরা বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। তার পড়াশোনা ও ভবিষ্যতের জন্য আমরা পাশে থাকব।”

কাবিরের জন্মনিবন্ধন সংশোধন করে নতুন নাম নিবন্ধন করা হয়েছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর তাকে দেখতে অনেক মানুষ বাড়িতে ভিড় করছেন বলে জানা গেছে।

চিকিৎসাবিদদের মতে, বয়ঃসন্ধিকালে হরমোন ও শারীরিক বিকাশে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। এ ধরনের ক্ষেত্রে সঠিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হলেও পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ কাবিরের পড়াশোনা অব্যাহত রাখা স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করার কথা জানিয়েছে।

পড়ুন : যান্ত্রিক ত্রুটি নিয়ে রোমে আটকে থাকা বিমান যাত্রীদের নিয়ে দুপুরে ঢাকায় পৌঁছাবে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন