নারায়ণগঞ্জে রূপগঞ্জের পুটিনা বাজারে মধ্যরাতে রহস্যজনক আগুনে পুরে গেছে ৭ টি দোকান।
৯ আগষ্ট মধ্যরাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা বাজারে এমন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুনের ৩ টি মুদীর দোকান ও ১ টি খাবারের হোটেল, ২ টি ফার্মেসী ও ১টি জুতার দোকান পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন দোকান মালিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় দেড় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতিকুর রহমান জানান, গত রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ের পুটিনা বাজারে মজিবুরের মালিকানাধীন খাবারের হোটেল থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ২ টি ইউনিয় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে পুড়ে ৩ টি মুদীর দোকান ও ১ টি খাবারের হোটেল, ২ টি ফার্মেসী ও ১ জুতার দোকান পুড়ে ছাই গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবী করেছে দোকান মালিকরা।
তবে কোন হতাহতেে ঘটনা ঘটেনি। আগুন গ্যাস সিলিন্ডার থেকে নাকি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লেগেছে তাৎক্ষনিক জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে বলে ফায়ার সার্ভিস আরো জানান।
পড়ুন : প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের ঢল
সা/


