কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মোছাঃ শারমিন জাহান মিতা নামের এক গৃহবধু।
রোববার সকালে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, তার বাবা ফেরদৌস আহম্মেদ, ভাই মোঃমিজানুর রহমান বোন মহুয়া আক্তার মৌ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে। এঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি জিডি করেছেন।
এছাড়াও সংবাদ সম্মেলনে মোছাঃ শারমিন জাহান মিতা আরও অভিযোগ করেন যে, অভিযুক্তরা তার ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কুৎসা রটাচ্ছে।
এসময় তিনি তার বাবা ও ভাইদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
পড়ুন:জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হামলার প্রতিবাদে মানববন্ধন
ইমি/


