বিজ্ঞাপন

মেট্রোরেলের নিরাপত্তায় নতুন পদক্ষেপ, চার পিয়ারে স্টিল ব্র্যাকেট

মেট্রোরেল লাইন-৬-এর নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরই অংশ হিসেবে উচ্চ আদালতের নির্দেশনায় গুরুত্ব পাওয়া চারটি পিয়ারে স্টিল ব্র্যাকেট স্থাপন, বিয়ারিং প্যাড প্রতিস্থাপন এবং কাঠামোর বিভিন্ন স্থানে ক্র্যাক গেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের অবকাঠামোগত নিরাপত্তার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। এর অংশ হিসেবে ৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮ নম্বর পিয়ারে ১০টি স্টিল ব্র্যাকেট বসানো সম্পন্ন হয়েছে। পাশাপাশি একটি পিয়ারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ হয়েছে এবং মজুদে থাকা আরও পাঁচটি প্যাড দ্রুত পরিবর্তনের কাজ চলছে। বাকি প্যাডগুলো কেনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। কাঠামোগত ওঠানামা ও পরিবর্তন পর্যবেক্ষণে বিভিন্ন পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার ও ক্র্যাক গেজ বসানোর কাজ শুরু হয়েছে।

পিয়ার হেড ও বক্স গার্ডারের ফাটলের স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পরামর্শক হিসেবে যুক্ত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া পুরো কাঠামোর বিভিন্ন পয়েন্টে ১০২টি ক্র্যাক গেজ বসানোর পরিকল্পনা রয়েছে, যার কিছু সরঞ্জাম ইতোমধ্যে হাতে এসেছে।

কারিগরি ত্রুটি মেরামতেও গতি এসেছে। ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে বিদ্যুৎ চলাচলে স্পার্কিংয়ের কারণ চিহ্নিত করে প্রকৌশলীরা নকশা পরিবর্তনের কাজ শুরু করেছেন। সব স্টেশন ও বিদ্যুৎকেন্দ্রকে পানিনিরোধক করার কাজ দ্রুত এগিয়ে চলেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো জরুরি পরিস্থিতিতে কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ একটি সেবার সফল মহড়াও সম্পন্ন করা হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, তাৎক্ষণিক মেরামতের পাশাপাশি মধ্যমেয়াদি সুপারিশ বাস্তবায়নেও প্রস্তুতি চলছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংস্থাটি অঙ্গীকারবদ্ধ।

পড়ুন : স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিতে যা আছে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন