বিজ্ঞাপন

নলছিটি পৌর প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠির নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মিজানুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর কাউন্সিল এনায়েত করিম মিশুসহ বিএনপির তিন নেতা।

মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু অভিযোগ করেন, বিগত কয়েক বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়নও রাজস্ব প্রকল্পের কোটি কোটি টাকা অনিয়ম করে লুটপাট হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- রাস্তা, মশক নিধন, জলবায়ু ট্রাস্ট, সোলার স্ট্রিট লাইট,ওয়াটার টিটমেন্ট প্লান্ট ও গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পে কাজ না করেই পৌর প্রকৌশলী সাঙ্গপাঙ্গদের নিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ করেন।

এছাড়া তিনি উল্লেখ করেন, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি ৩৫ লাখ টাকার রাস্তা নির্মাণ প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় বিলম্ব এবং ঘুষ দাবিরও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তুলে ধরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দুর্নীতির সঙ্গে জড়িত সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কঠোর শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল,সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার,সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,সদস্য সচিব সাইদুল কবির রানা সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মিজানুজ্জামান এর মোবাইলে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করে নাই।

বিজ্ঞাপন

পড়ুন : আ.লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলম গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন