বিজ্ঞাপন

জামালপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যু

জামালপুর সদরে নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টহয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। ওই যুবলীগ নেতার নাম সাইদুর রহমান। মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের বুখুঞ্জা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন দুলুর ছেলে সাইদুর রহমান ওই ইউনিয়নের নিষিদ্ধ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মেস্টা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইদুর রহমান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিষয়ে পড়াশোনা করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে জামালপুরের বেসরকারি জসিমউদদীন পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্সট্রাক্টর পদে চাকরি করতেন।
ওই চাকরি ছেড়ে বর্তমানে তিনি নিজের স্টক ব্যবসা পরিচালনা করতেন। বিদ্যুৎপৃষ্ট সাইদুরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যুর বিষয়টি জানা নেই।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুর বিসিকের সিলগালা গোডাউন থেকে ২ কোটি টাকার কীটনাশক উধাও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন