বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ছয় দিন পর ডোবা থেকে অটোরিকশাচালক মাছুম রানা (৩৫)-এর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল রানা (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর থানাধীন সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল রানা সোনাচড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

পুলিশ জানায়, রাসেল রানা মাছুম রানা হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। বন্দর থানার এসআই রাজিব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এর আগে গত ৪ জুলাই দুপুরে তালতলা এলাকার একটি ডোবা থেকে মাছুম রানার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাছুম রানা সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মাছুম। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ছয় দিন পর ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী সুমা আক্তার অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে মাছুমকে বাড়ি থেকে ডেকে নিয়ে কয়েকজন মিলে মোটরসাইকেলে করে অপহরণ করে। পরে তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেওয়া হয়।

মরদেহ উদ্ধারের সময় বন্দর থানার এসআই রাজীব হোসেন জানিয়েছিলেন, পূর্বশত্রুতার জেরে মাছুমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় রাসেল এজাহারনামীয় ১ নম্বর আসামি। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন:বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন