বিজ্ঞাপন

মাগুরার মহম্মদপুরে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্রের অপপ্রচার, বর্তমান গণতান্ত্রিক সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত করা এবং ফ্যাসিবাদের পূনর্বাসন অপপ্রয়াসকারী, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে মাগুরার মহম্মদপুরে সদরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগষ্ট) দুপুরে মহম্মদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. রোকনুজ্জামান খান, মহম্মনপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ময়মুর আলী মৃধা, উপজেলা বিএনপি নেতাকর্মীরা, উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতাকর্মীরা।

মিছিল ও সমাবেশে সংস্কৃতিমন্ত্রী এ্যাড নিতাই রায় চৌধুরীকে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করা হয়। এছাড়াও নেতাকর্মীরা বলেন, মহম্মদপুরে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজদের ঠাঁই হবে না। এসময় এই সরকার ও সংস্কৃতিমন্ত্রী বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরা হয়। সম্প্রতি ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষায় মহম্মদপুর থেকে যারা চূড়ান্ত তালিকায় টিকেছে তারা তাদের যোগ্যতায় টিকেছে এতে কোনো পরীক্ষার্থীর জন্য সুপারিশ করা হয়নি। প্রশাসন যোগ্যতা ও মেধার ভিত্তিতে পরীক্ষায় পাস করিয়েছে শুমারি জরিপ পরীক্ষায়। অথচো এগুলো নিয়েও একটি মহল মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন নেতারা। তবে যারা সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত তারা কেউ যেনো শুমারিতে আসতে না পারে এজন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আনেন নেতারা।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় বিয়ের প্রলোভনে ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী, গ্রেপ্তার ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন