বিজ্ঞাপন

বরগুনায় বিয়ের প্রলোভনে ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী, গ্রেপ্তার ১

বরগুনার তালতলী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহিণীকে (৩০) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ শামীম গুলুমতাজ (৩৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী পাঁচ-ছয় মাসের অন্তঃসত্ত্বা হলেও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১২ আগষ্ট) তালতলী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেফতারকৃত শামীম গুলুমতাজ উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌ-পাড়া এলাকার সোনালী গুলুমতাজের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী কাজের প্রয়োজনে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। এই সুযোগে প্রতিবেশী মোঃ শামীম গুলমৃতাজ তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৩ মার্চ রাতে ভুক্তভোগী ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত শামীম ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগী নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু অভিযুক্ত শামীম বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং গর্ভের সন্তান তার নয় বলে দাবি করে বিভিন্ন হুমকি প্রদান করে। স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনের সাথে আলোচনা শেষে বিচার পেতে তালতলী থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে শামীম গুলুমতাজকে আটক করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী লিখিত এজাহার দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন:বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন