সিরাজগঞ্জে গরু চুরি করতে গিয়ে আতিকুল ইসলাম নামের এক গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটক আতিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কালু মিয়ার ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে আমশড়া গ্রামের স্থানীয়রা গরু চুরি সময় তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্যের বাড়ী থেকে আতিকুল ইসলামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, সে ধুবিল ইউনিয়নের সাতকুর্শী গ্রামে বিয়ে করে ঘরজামাই থাকতো, কিছু দিন তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। সে বিভিন্ন জায়গায় একাধিক বিয়ে করেছে এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।
পড়ুন:কালিয়াকৈরে সফিপুরে আনসার-ভিডিপির সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি
ইমি/


