বিজ্ঞাপন

রাজবাড়ীতে বিনামূল্যে ১৪৮ জন নারীকে করা হলো স্তন ক্যানসার ও জরায়ূ মুখের পরীক্ষা

বেসরকারী এনজিও ব্র্যাক সাউথইষ্ট ডিভিশন রাজবাড়ী অঞ্চলের উদ্যোগে-মোট ১৪৮ জন অসহায় দরিদ্র নারীকে বিনামূল্যে স্তন ক্যানসার ও জরায়ূর মুখ ক্যানসারের (ভায়া টেষ্ট) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এ পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম শেষে নারীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর সহযোগীতায় এ সময় সেখানে উপস্থিত ছিলেন-গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হাসান, আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) মো রুমেল হাসান,রাজবাড়ী ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী জাহাঙ্গীর কবির,ব্র্যাক গোয়ালন্দ শাখার শাখা ব্যবস্থাপক জগদীশ মন্ডল,গোয়ালন্দের স্বাস্থ্যকর্মী পলি আক্তার, মৌটুসী খাতুন প্রমুখ।

এ বিষয়ে রাজবাড়ী ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী জাহাঙ্গীর কবির বলেন, আমাদের উদ্যোগে আমরা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৪৮ জন অসহায় দরিদ্র নারী রোগীকে ক্যাম্পে বিনামূল্যে স্তন ক্যানসার ও জরায়ূর মুখের ক্যানসারের (ভায়া টেষ্ট) পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। পরীক্ষা নিরীক্ষায় ২ জন রোগীর ভায়া পজেটিভ এসেছে।এছাড়াও আরো ১ জনের সিবিই সমস্যা ধরা পড়ে।

পড়ুন:কালিয়াকৈরে সফিপুরে আনসার-ভিডিপির সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন