বিজ্ঞাপন

মানবদেহে জিংকের গুরুত্ব জানাতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা কর্মসূচি

মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংকের ঘাটতি পূরণে করণীয় এবং জিংক সমৃদ্ধ খাবার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ) দুপুরে রানীশংকৈল উপজেলার করনাইট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় মানবদেহে জিংকের গুরুত্বপূর্ণ ভূমিকা, জিংকের ঘাটতি হলে এর প্রভাব এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসের মাধ্যমে জিংকের প্রয়োজনীয়তা পূরণের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি জিংক সমৃদ্ধ বিভিন্ন খাবার এবং জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২, ১০০, ৮৪ ও ৭৪-এর বিষয়ে তাদের অবহিত করা হয়।

ইএসডিও ও রিয়েক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম বলেন, শিশু-কিশোরদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতার জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জিংকসমৃদ্ধ খাবারের বিষয়ে পরিবার ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। তাই বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি তারা যেন এসব তথ্য পরিবার ও আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচিতে শিক্ষার্থীদের জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জিংক সমৃদ্ধ খাবারের উপকারিতা সম্পর্কে নিজেদের পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. শাহীনুল কবির, ইএসডিও ও রিয়েক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. আবু তালহা শিশিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

পড়ুন : সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ দোকানিকে ৯০ হাজার টাকা অনুদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন