হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ৪নং আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আয়ামী লীগের চুনারুঘাট উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মানিক সরকারকে ৪ নম্বর আসামি করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চুনারুঘাট থানা পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মানিক সরকারকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

