বিজ্ঞাপন

রাজশাহী স্টারস এফসির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

আসন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে রাজশাহী স্টারস এফসির গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স আজ অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে কথা বলেন দলের শীর্ষ কর্মকর্তারা ও কোচ-অধিনায়ক।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন দলের টিম লিডার ও প্রেসিডেন্ট মোকছেদুল কামাল, ভাইস প্রেসিডেন্ট সাইদুল আমিন, টিম ম্যানেজার মুশফিকুর রহমান, হেড কোচ গোলাম রব্বানী ছোটন এবং অধিনায়ক শিউলি আজিম।

প্রেস কনফারেন্সে দলের পক্ষ থেকে জানানো হয়, ভালো ফলাফল অর্জনের লক্ষ্যেই দলটি প্রস্তুতি নিচ্ছে। মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে রাজশাহী স্টারস এফসিকে সাফল্যের পথে এগিয়ে নেওয়াই সবার প্রধান প্রত্যাশা।

দলের টিম লিডার ও প্রেসিডেন্ট মোকছেদুল কামাল বলেন, দলের সবাইকে নিয়ে তাঁর প্রত্যাশা অনেক। ঐক্যবদ্ধভাবে নিজেদের সেরাটা দিতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভাইস প্রেসিডেন্ট সাইদুল আমিন ও টিম ম্যানেজার মুশফিকুর রহমানও দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেন। হেড কোচ গোলাম রব্বানী ছোটন জানান, খেলোয়াড়দের প্রস্তুতি ও পারফরম্যান্সের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রতিটি ম্যাচেই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে।

অধিনায়ক শিউলি আজিম বলেন, দলের প্রতিটি খেলোয়াড়ের লক্ষ্য একটাই- মাঠে ভালো খেলা এবং দলের জন্য সাফল্য নিয়ে আসা। নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সব মিলিয়ে রাজশাহী স্টারস এফসির এবারের পথচলা নিয়ে দলের কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও আশাবাদ। সমর্থকদের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে সাফল্যের লক্ষ্যেই এগিয়ে যেতে চায় রাজশাহী স্টারস এফসি। আগামীকাল শনিবার সকাল ৮টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে রাজশাহী স্টারস এফসি।

বিজ্ঞাপন

পড়ুন : মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন