নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে মদনপুর বাসস্ট্যান্ড এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের ওপর ওই নারীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাম পায়ের গোড়ালি থেতলানো এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১


